সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, কোস্টাগার্ড, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, নারী ও শিশু, নৌবাহিনী, পূর্বাভাস
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২৩ হাজার পিস ইয়াবা জব্দ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৫ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ২৩ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন সকাল ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানার বড়ইতলী সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাঠের ডিঙ্গি নৌকাকে থামার সংকেত দিলে নৌকায় থাকা ব্যক্তি পানিতে ঝাঁপ দিয়ে পার্শ্ববর্তী প্যারাবনে পালিয়ে যায়।
পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে প্রায় ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।
জব্দকৃত ইয়াবা ও ডিঙ্গি নৌকার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
এদিকে, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































