শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পাচ্ছেন না’গঞ্জের কৃতি সন্তান সাংবাদিক মুন্না
- আপডেট সময়- ০৫:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
ব্যবসা-বাণিজ্য ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ বুলেটিন’ এর প্রকাশক ও সম্পাদক মো: মাজহারুল ইসলাম মুন্না “শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬” পাচ্ছেন।
মাজহারুল ইসলাম মুন্না, সাংবাদিকতার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান ‘মুন্না এন্টারপ্রাইজ’ এর একজন সফল স্বত্বাধিকারী ও উদ্দোক্তা হিসেবে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা উল্লেখযোগ্য।
এছাড়াও তিনি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারির আওতাধীন ‘রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ’ মিডটাউনের সম্মানিত সেক্রেটারি হিসেবে ২০২৫-২০২৬ মেয়াদে দায়িত্ব পালন করছেন।
তার এ সম্মাননায় ভূষিত শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে আগামী ২৪ এপ্রিল ২০২৬ ইং তারিখ শুক্রবার বিকাল ৪টা ৩০ মিনিটে ঢাকার কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে শেরে বাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে “শেরে বাংলার কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসন অলংকৃত করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মানজুর মোর্শেদ।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি জানিয়েছেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখাসহ সফল উদ্দোক্তা হিসেবে মাজহারুল ইসলাম মুন্নাকে এই সম্মাননায় মনোনীত করা হয়েছে। ইতোমধ্যে তাকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ প্রতি বছর দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী ব্যক্তিদের এই সম্মাননা প্রদান করে আসছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































