শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক-২

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১০২৩ বোতল ফেনসিডিল, ২৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১। একইদিন পৃথক অভিযানে রূপগঞ্জ থেকে পিস্তলের ম্যাগাজিনসহ গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ এপ্রিল) ভোর ৪টা ৩০ মিনিটে সোনারগাঁ থানাধীন চেঙ্গাইল এলাকায় অভিযান চালায়। এসময় ১০২৩ বোতল ফেনসিডিল, ২৬ কেজি গাঁজা, স্কাফ এবং এক বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন,  সুজন মোল্লা (২১), ফরিদপুর বোয়ালমারী থানার ভন্ডবাসা গ্রামের মৃত ওয়াদুদ মোল্লার ছেলে, এবং সোনারগাঁয়ের বাসটেকি গ্রামের জাবেদ (৩৫), নারায়ণগঞ্জ।

র‍্যাব -১১ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বড় চালান এনে সুকৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশে সরবরাহ ও বিক্রি করে আসছিল।

এদিকে, একইদিন রাত ২টার দিকে রূপগঞ্জ থানাধীন মাসুমপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তলের ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ম্যাগাজিন ও গুলি রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...