নারায়ণগঞ্জে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরন
- আপডেট সময়- ০৫:৩০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে

প্রতিবেদনক লিজা আক্তার।।
বৃহস্পতিবার(১৯ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জ পাঠানটুলী এলাকায় নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এ আয়োজন করা হয়।
এ সময় মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব পথশিশু ও হতদরিদ্র মানুষকে নিশ্চিত করেন, যাদের শিশুরা টাকা অভাবে লেখাপড়া করতে পারছে না তাদের ফ্রিতে লেখাপড়া করাবে এবং যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না তাদের ফ্রি’তে চিকিৎসা করার ব্যবস্থা করে দিবে এ ফাউন্ডেশন।
এছাড়াও নারায়নগঞ্জ নগরীর চাষাড়া শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু করে আশেপাশের এলাকার অসহায় ও রিকশা চালক এবং অটোরিকশা চালকদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পাঞ্জাবি বিতরন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজিব, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজল, বিএনপি নেতা মোমেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




































































































