শিরোনাম
নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ

সাবেক নাসিক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়রমিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় নাসিক সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী’র জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সামাদ গত ২৬ ফেব্রুয়ারি সেলিম মন্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এর ফলে তার বিরুদ্ধে মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে সাবেক মেয়র আইভী পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। এছাড়া আরও পাঁচটি মামলায় জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত করা হয়। বর্তমানে বিষয়টি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

আরও উল্লেখ্য যে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ইন্টেরিয়রমিস্ত্রি সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় তার ভাই ওয়াজেদ আলী এ মামলাটি দায়ের করেন। মামলায় ৭ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামি করা হয়েছে।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন দাবি করেন, এজাহারে আইভীর নাম না থাকলেও ঘটনার ১১ মাস পর তাকে বেআইনিভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় তথ্য আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি এবং জামিন পাওয়ার পরদিনই তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়, যা মিথ্যা বানোয়াট এবং হয়রানিমূলক বলে স্পষ্ট জানিয়েছেন আইভির আইনজীবী।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...