শিরোনাম
ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত

নারায়ণগঞ্জ শহরের যানযট নিরসনসহ শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযান

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জের প্রানকেন্দ্র চাষাঢ়ায় যানজট নিরসনসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে সড়কে গাড়ি পার্কিং ও সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

এসময় অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (রেকর্ডরুম শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করার অভিযোগে সড়ক পরিবহন আইনে জরিমানা করা হয়। পাশাপাশি সরকারি কাজে বাধা প্রদান করায় দণ্ডবিধির ১৮৮ ধারায় কয়েকজনকে অর্থদন্ডের আওতায় আনা হয়।এ সময় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধভাবে দাঁড় করানো যানবাহন সরিয়ে নেওয়ার নির্দেশনাসহ চালকদের সতর্ক করা হয়।

এ ধরনের অভিযান কতদিন চলবে? এমন প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ বলেন, এটি জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ।বিশেষ করে রমজান মাসে সাধারণ মানুষ যাতে কোনো দুর্ভোগে না পড়েন এবং নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

আসন্নবর্তী ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদ ও এর পরবর্তী কয়েকদিন ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টেও এধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...