যৌথবাহিনীর অভিযানে ফরিদপুরে পুকুর সেচে মিলল ৭টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র
- আপডেট সময়- ০৬:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে

অনলাইন ডিজিটাল ডেস্ক।।
ফরিদপুরে একটি পুকুর সেচে ৭টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।
শনিবার(৭ ফেব্রুয়ারী) দুপুর ১টা থেকে বিকাল ৪টা ৪০ মিনিট পর্যন্ত সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার এলাকার মহাসড়ক সংলগ্ন একটি পুকুর সেচে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার শেষে সন্ধ্যায় ফরিদপুর সেনা ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত জানান ১৫ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যেনান্ট কর্নেল মিনহাযুল আবেদীন।
তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে-, ৪টি বিদেশি পিস্তল ও ১৬টি গুলি, দুটি কাটা পাইপগান ও দুটি গুলি, এছাড়াও দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছেনদা, ৮টি বল্লম, ৬টি ছোট-বড় চাকু, ১০১টি বর্ষার মাথা, ১টি টেঁটা এবং ৫টি খালি কাঁচের মদের বোতল।
অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ যৌথ বাহিনীর ক্যাম্পে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































