প্রচারণার শেষ দিনেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম
- আপডেট সময়- ০৫:২৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃশরিফুল ইসলাম আলম কিশোরগঞ্জ–৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
নির্বাচনী প্রচারণা চলাকালে তিনি ভোটারদের উদ্দেশ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি তুলে ধরেন। প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে—শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ–৬ আসন এসব মৌলিক উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। ভোটাররা যদি তাকে ভোট দিয়ে বিজয়ী করেন, তবে তিনি এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকবেন।
এলাকাবাসীর বক্তব্যে জানা যায়, তারা আশাবাদী যে এ বছর ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ শরিফুল ইসলাম আলম বিপুল ভোটে বিজয়ী হবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আজই ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন। সে অনুযায়ী মোঃশরিফুল ইসলাম আলম আজ আনুষ্ঠানিকভাবে সকল প্রকার ভোট প্রচারণা কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































