নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৪
- আপডেট সময়- ০৬:০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ২ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তারের লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও মূল অভিযুক্তকে ধরা যায়নি, পালিয়ে যেতে সক্ষম হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টায় নারায়ণগঞ্জ জেলার গলাচিপা এলাকার কলেজ রোডে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, অভিযানের মূল লক্ষ্য ছিল তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদকে গ্রেপ্তার করা। অভিযানের সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে জাহিদ সুকৌশলে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত তার ৪ সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
যৌথ অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ৪৪২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা এবং ৬টি দেশীয় অস্ত্র।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. দিদার (৫৫), সান্তো (২৪), মো. রিয়াজ (২৭) ও মো. রিফাত (২৬)।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক জাহিদকে গ্রেপ্তারের জন্য অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, নারায়ণগঞ্জসহ সারাদেশে মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































