সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, কোস্টাগার্ড, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, নৌবাহিনী, বাংলাদেশ
কক্সবাজারের গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:২৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টা ও সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
বোট দুটি তল্লাশি করে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের ১২টি ট্রলিং জাল ও আনুমানিক ১ হাজার কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় ৩৪ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য পরিদর্শকের উপস্থিতিতে জব্দকৃত বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। মুচলেকা নিয়ে মালিকপক্ষের কাছে বোট হস্তান্তর করা হয়েছে। অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয় এবং উদ্ধারকৃত মাছ নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
কোস্ট গার্ড জানায়, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































