শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

নারায়ণগঞ্জে যুবদল-ছাত্রদল সংঘর্ষ: আটকের পর মুচলেকায় মুক্তি

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষের পর আটক সাবেক যুবদল ও ছাত্রদল নেতাসহ সাতজন মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

শনিবার (১০ জানুয়ারি) রাত নয়টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এর আগে সেহাচর লালখা এলাকায় দুপুরে সংঘর্ষের পর আটক হন কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ ৮জন।তাদের মধ্যে একজন ছাড়া বাকিদের উভয়পক্ষের মুচলেকায় ছেড়ে দেওয়া হয় বলে জানান ওসি আব্দুল মান্নান।

দুই নেতা ছাড়া আটককৃত অন্যরা হলেন:,আকাশ, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ।

ওসি বলেন, আটকের পর জুয়েল নামে একজনের কাছ থেকে হেরোইন পাওয়া যায়। তার বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা হয়েছে। তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এক খুদে বার্তায় জানান, বেলা এগারোটার দিকে ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি ইউনুস মাস্টারের বাড়িতে হামলা চালায় কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন ও তার লোকজন।পরে এ নিয়ে উভপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।তবে, পুলিশ কর্মকর্তা মেহেদী বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। উভয়পক্ষকে সেখান থেকে সরিয়ে দিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৮ জনকে আটক করা হয়। তবে, প্রাথমিকভাবে গুলি চালানোর অভিযোগ পাওয়া গেলেও পরে এর সত্যতা পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ‘পটকা’ ও আটক ব্যক্তিদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...