শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা  মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা 

গণভোট ও সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার কাজ করছে: ডিসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-গণভোট অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ, শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং ঐতিহাসিক হবে..!

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির বলেছেন, গণভোটের প্রচার-প্রচারণা ও জনসচেতনতা তৈরিতে সরকার কাজ করছে। জুলাই সনদ বিষয়ে অনুষ্ঠিতব্য গণভোটের ব্যালটে চারটি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ সিল দেওয়ার সুযোগ থাকবে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক(ডিসি) সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক(ডিসি) বলেন, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা হোটেল, রেস্তোরাঁ, হাটবাজার, ফেরিঘাট, মসজিদ-মন্দিরসহ সর্বস্তরে গণভোটের প্রচারণায় অংশ নেবেন। তিনি ‘গণভোটের লোগো, গণভোট ও সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে’—এই বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে আহ্বান জানান।

ডিসি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থে আচরণবিধি লঙ্ঘন করলে যেই হোক না কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে গণভোটের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া এবং জনগণের মাঝে সচেতনতা তৈরির আহ্বান জানান তিনি। পাশাপাশি আসন্নবর্তী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ভূমিকা পালন করছেন বলেও উল্লেখ করেন।

জেলা প্রশাসক(ডিসি) আরও বলেন, আমরা প্রত্যাশা করি আসন্নবর্তী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং ঐতিহাসিক হবে।

এসময় জেলা পুলিশ সুপার(এসপি) মিজানুর রহমান মুন্সী বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধ, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতকরণ এবং শহরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশ সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে পুরো জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি আরও স্বাভাবিক রাখতে জনগণের সহযোগিতা প্রয়োজন।

সভায় বক্তারা অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও ছিনতাই প্রতিরোধ, যানজট নিরসন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, হকার উচ্ছেদ এবং ফ্যাসিস্টের দালালদের গ্রেপ্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, র‍্যাবের কোম্পানি কমান্ডার আ. রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, এনএসআই’র যুগ্ম পরিচালক দাদন মুন্সী, পিপি আবুল কালাম আজাদ জাকির, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনউদ্দিন আহমাদ, মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার, মহানগর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, এনসিপি জেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাগন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...