শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনায় বাবুর্চিকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার।।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক বাবুর্চিকে প্রকাশ্যে সড়কের উপর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ইসদাইর রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।নিহত ব্যক্তির নাম রায়হান মোল্লা। ৫০ বছর বয়সী রায়হান প্রয়াত মেছের আলীর ছেলে, পেশায় বাবুর্চি।

পুলিশ জানায়, নগরীর জামতলা এলাকার হীরা কমিউনিটি সেন্টারে বাবুর্চির কাজ করতেন নিহত রায়হান। তিন ছেলেকে নিয়ে তিনি তল্লা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

নিহতের ছেলে মো. সাব্বির বলেন, তাদের মা মারা গেছেন। কয়েকদিন আগে চাষাঢ়া রেলস্টেশনে অস্থায়ী খাবারের দোকান দিতে চেয়েছিলেন বাবুর্চি রায়হান মোল্লা। কিন্তু সেটি স্থাপন করতে গেলে বাধা দেয় রাজ্জাক নামে স্থানীয় এক ব্যক্তি। দোকান দিতে হলে চাঁদা দিতে হবে বলে জানান।পরে এ নিয়ে তর্কের জেরেই প্রকাশ্যে সড়কের উপর রাজ্জাক তার বাবাকে ছুরিকাঘাত করে বলেও অভিযোগ করেন সাব্বির।রাজ্জাক একজন চিহ্নিত মাদক কারবারি। তার অনেক লোকজন আছে, ওগুলাও মাদকসেবী। এই কারণে এইসব নিয়া আমরা আর বাড়াবাড়ি করি নাই। বাবারেও কইছি, এইটা নিয়া ওর সাথে আর কথা বলতে না।মূলত ওই শত্রুতার জেরেই রাজ্জাক তার লোকজন নিয়ে বাবুর্চি রায়হান মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে সড়কে কুপিয়েছে বলে অভিযোগ করেন তার ছেলের।

এ ঘটনা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান বলেন, কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে বাবুর্চি রায়হান মোল্লাকে রাস্তার উপরে এলোপাথারি কুপিয়ে চলে যায়। স্থানীয় লোকজন পরে তাকে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি আব্দুল মান্নান বলেন, ঘটনাটি ঘটেছে মূলত পূর্ব শত্রুতার জেরে ধরে বলে ধারণা করছি। নিহতের পরিবারের লোকজন কয়েকজনের নাম বলছেন, বিষয়টি আমরা তদন্ত করে সত্যতা যাচাই করে দেখবো। ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...