শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

অর্থ লেনদেনের জেরেই পরিকল্পিত হত্যাকান্ড সংঘটিত: পিবিআই

রূপগঞ্জে সড়কে পরে অজ্ঞাত যুবকের পরিচয় সনাক্তসহ হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন..!

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের উপর থেকে উদ্ধার আবু রায়হান রিপনের মরদেহ উদ্ধারের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পিবিআই’র নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার(এসপি) মোস্তফা কামাল রাশেদ।

পিবিআই’র তথ্য সূত্রে জানা গেছে, মূলত অর্থ লেনদেনের জেরেই পরিকল্পিতভাবে ৩৫ বছর বয়সী আবু রায়হানকে হত্যা করে মরদেহটি সড়কের উপর ফেলে রেখে, এটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিলো।

এর আগে বুধবার রাত সাড়ে নয়টায় বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকা থেকে হত্যাকান্ডে জড়িত মো. ইয়াছিন নামে একজনকে গ্রেপ্তারের কথাও জানান পিবিআই। গ্রেপ্তার ইয়াছিন (২৭) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আবু ছালেকের ছেলে।

প্রসঙ্গত,গত ১২ জানুয়ারি সকালে দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় ঢাকা-গাজীপুর বাইপাস সড়কের পাশ থেকে কিশোরগঞ্জের ত্রিশালের বীরামপুরের আবু রায়হান রিপনের মরদেহ উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। পরবর্তীতে নিহতের ভাই লাল মিয়া একটি হত্যা মামলা করলে সেটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

এসপি মোস্তফা কামাল রাশেদ বলেন, পিবিআই তদন্তে এটিকে অর্থ লেনদেনের জেরে পরিকল্পিত হত্যাকান্ড এবং এর সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত আছে বলে তথ্য পায়। ওই তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহযোগিতায় আসামি ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ইয়াছিন জানিয়েছে, আবু রায়হান রিপনের সাথে অর্থ লেনদেন সংক্রান্তে বিরোধের জের ধরে ১২ জানুয়ারি রাতে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নেয় ইয়াছিন। পরে তাকে হত্যা করে মরদেহটি সড়কের উপর ফেলে ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য রুপগঞ্জ থেকে কালীগঞ্জগামী হাইওয়ে রাস্তার উপর লাশ ফেলে রাখে চলে যায়।নিহত আবু রায়হান রিপন গাজীপুরের বাসন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

গ্রেপ্তার আসামিকে হত্যাকান্ডের আরও তথ্যের উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমাণ্ড আবেদন করেন বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...