শিরোনাম
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অক্টোবরে টানা সাত দিনের ছুটির সুযোগ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো রাস্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৮’শ পিস ইয়াবা জব্দ শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্পের ট্রুথে পোস্ট শ্রীমঙ্গলে ৩২ হাজার বিদেশি শলাকা সিগারেটসহ গ্রেপ্তার-১ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অক্টোবরে টানা সাত দিনের ছুটির সুযোগ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো রাস্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৮’শ পিস ইয়াবা জব্দ শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্পের ট্রুথে পোস্ট শ্রীমঙ্গলে ৩২ হাজার বিদেশি শলাকা সিগারেটসহ গ্রেপ্তার-১

স্বাধীনতার পরবর্তী ৫৪ বছরে স্বৈরাচারের সর্বোচ্চ নির্যাতনের শিকার খালেদা জিয়া: মাসুদুজ্জামান

 

 

 

স্টাফ করেসপন্ডেন্ট।।

 

নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান বলেছেন, স্বাধীনতার পরবর্তী ৫৪ বছরে সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। উনি বাংলাদেশের মানুষের জন্য সারাজীবন কষ্ট করে গেছেন। স্বামী, সন্তান হারিয়েছেন এবং আরেকটি সন্তানের সেবা ও ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন তিনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে বন্দরের মিরকুন্ডী স্কুল মাঠে বন্দর ইউনিয়ন ৪নং ওয়ার্ড সর্বস্তরের জনগণ ব্যানারে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচারী সরকারের সর্বোচ্চ রোষানলে ছিলেন একমাত্র বেগম খালেদা জিয়া। আজকে উনি এতই অসুস্থ হওয়ার কথা ছিলো না। উনাকে স্বাভাবিক চিকিৎসা করতে দেওয়া হয় নাই; এ কারণে উনি বিভিন্ন রোগে ভুগছেন। আল্লাহ যাতে উনাকে দ্রুততম সময়ের মধ্যে সুস্থ দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা সেই দোয়া করি।

মাসুদুজ্জামান আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে আমরা রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকছি। রাজনৈতিক কার্যক্রম গুলোকে দোয়া মাহফিলে রূপান্তর করেছি।আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক নুর উদ্দিন আহমেদ, সদস্য শরিফুল ইসলাম শিপলু, মনোয়ার হোসেন শোখন,  বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সুলতান আহমেদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন নেতা-কর্মী ও স্থানীয়রা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...