আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। জাতির গৌরব গাথা ইতিহাসের এক স্মরণীয় দিন।
মহান বিজয় দিবস ও শহীদদের স্মরণে মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১টি তোপধ্বনি মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় বিজয়স্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক রায়হান কবির(ডিসি), পুলিশ সুপার(এসপি)মোঃ মিজানুর রহমান মুন্সি, প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা ও কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় নেতাকর্মীরা।