শিরোনাম
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায়

বন্দরবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধর্ম বর্ণ নির্বিশেষে দোয়া চাইলেন: মাসুদুজ্জামান

 

 

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকট সমাধানের অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের কান্ডারী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ।

তিনি বলেন, “নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জেলায় থেকেও বন্দরবাসী গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যারা টাকা-পয়সা দিয়েছেন, জাতীয়তাবাদী দল( বিএনপি) সরকার গঠন করলে আর কোনো ধরনের টাকা পয়সা লাগবে না, আপনারা নিরবচ্ছিন্ন গ্যাস পাবেন।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে বন্দর উপজেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মুছাপুর ইউনিয়ন এলাকায় অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

মাসুদুজ্জামান মাসুদ আরও বলেন, যারা আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে,তারা দিক বা না দিক, আমরা আপনাদের পাশে আছি এবং গ্যাস সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছি।

এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতা কামনা করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চান।

তিনি বলেন, আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। জীবনের সাথে পাঞ্জা লড়ছেন। আপনারা যে ধর্মেরই হন উনার জন্য সকলের কাছে দোয়া চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের সেবা করতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। তিনি যেন সব বাধা পেরিয়ে মায়ের কাছে ফিরতে পারেন এই দোয়া কামনা করছি।

বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,।মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন, মহানগর বিএনপির সদস্য হাজী ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...