শিরোনাম
নারায়ণগঞ্জে দুই বাসে অগ্নি সংযোগ: ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০জনের বিরুদ্ধে মামলা জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় এক মাদ্রাসায় নারীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস এবার লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী সংসদের সভাপতিসহ গ্রেপ্তার-২ নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল নেতা ফয়সাল চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী নারায়ণগঞ্জে দুই বাসে অগ্নি সংযোগ: ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০জনের বিরুদ্ধে মামলা জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় এক মাদ্রাসায় নারীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস এবার লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী সংসদের সভাপতিসহ গ্রেপ্তার-২ নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল নেতা ফয়সাল চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান 

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

 

 

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ আসন্নবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নিজের একান্ত চিন্তা চেতনা ও পরিবারের নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ক্রীড়া সংগঠন এবং ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ।

 

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আমার পরে দল যাকে মনোনীত করবেন তার পক্ষেই কাজ করার ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, আমি স্পষ্ট বলতে চাচ্ছি ‘দল থেকে আমার ওপর কোনো ধরনের চাপ, নির্দেশনা বা হুমকি নেই।

আমার নিজ ব্যক্তিগত মতবাদ ও পারিবারিক নিরাপত্তাজনিত কারণে আমি নিজ থেকে স্বজ্ঞানে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

তবে আমার ও আমার পরিবারের নিরাপত্তাজনিত কিছু বিষয় আছে। নেগেটিভ পরিবেশও এর একটা কারণ। মূলত আমার ফ্যামিলি হচ্ছে মূল মেটার।

 

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ থেকে আমাকে মূল্যায়ন করে বিএনপির মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি সেটা আর ধরে রাখতে পারলাম না।

 

আমার অনেকটা তীরে এসে তরী ডুবানোর মতো অবস্থা। এর জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ক্ষমাপ্রার্থনা করছি, আশা করছি তিনি ক্ষমা করে দিবেন।

মতবিনিময় সভায় এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদ বলেন, ‘এই মুহূর্তে ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কিছু বলার নেই।

তবে সংসদ সদস্য না হয়েও অন্য যে কোনো উপায়ে সমাজ ও সমাজের মানুষের জন্য অনেক কিছু করা যায়। এতদিন নির্বাচনী প্রচারণা করে আমি এটা বুঝতে শিখেছি এবং আমার নির্বাচনী এলাকার বাইরেও আমি মানুষের সহযোগিতায় হাত বাড়িয়েছি।

আমি প্রতিশ্রুতি দিলাম সংসদ সদস্য(এমপি) না হলেও আমি সবসময়ই সকল মানুষের পাশে থাকব।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...