শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

আড়াইহাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির

 

 

 

আড়াইহাজার প্রতিনিধি।।

 

আসন্নবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সরেজমিনে নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবীর।

শনিবার (১৩ ডিসেম্বর) নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তিনি আড়াইহাজার উপজেলার একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক(ডিসি) নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামরানী চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্ট্রাল করোনেশন স্কুল অ্যান্ড কলেজ এবং উজানগোবিন্দী বিনাইরচর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন। প্রতিটি কেন্দ্রে তিনি ভোটারদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতির সার্বিক দিক খতিয়ে দেখেন।

এ সময় ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, ভোটগ্রহণ কক্ষের অবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। পাশাপাশি নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক(ডিসি)।

ভোটকেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...