শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

অবশেষে রিপাবলিকান পার্টির প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলেন মোহাম্মদ আলী

 

বিশেষ প্রতিবেদক।। 

আসন্নবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার গুঞ্জন থাকলেও বাংলাদেশ রিপাবলিকান পার্টির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক(ডিসি) রায়হান কবিরের কাছে তিনি নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র জমা দেন।

প্রসঙ্গ, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরবর্তীতে এ আসনে বিএনপি জোটের অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীকে মনোনয়ন দেয়।

এ-র পরবর্তীতে মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আলী তারপরও মনোনয়নপত্র সংগ্রহ করেন। তখন তিনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বলে অনেকে ধারণা করলেও মনোনয়নের জমার শেষ দিনে তিনি বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, তিনি এ বিষয়ে মঙ্গলবার(৩০ ডিসেম্বর) দুপুর বারোটার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিষ্কার করবেন। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের তৃতীয় তলার একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য যে, দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী বিএনপির কোনো পদে না থাকলেও ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। যদিও বিএনপি নেতৃত্বের ওই সরকারের মেয়াদ একমাসও স্থায়ীত্ব হয়নি।

 

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...