শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা  মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা 

নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ নির্বাচনে ফের এম সোলায়মানের নিরংকুশ বিজয়

 

 

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদ নির্বাচনে ফের সভাপতি পদে এম সোলায়মানের নিরংকুশ বিজয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক ব্যবসায়ী নেতা বদিউজ্জামান বদু।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে ভোট গণনার পর এ ফলাফল প্রকাশ করা হয়। এর আগে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাব প্রাঙ্গণে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই বিরতিহীন ভাবপ ভোটগ্রহণ চলে।

ভোট গণনার পর পরিচালনা পর্ষদে বিজয়ী ১১ জনের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্বে থাকা আনিসুল ইসলাম সানি।

প্রাপ্ত ভোট গননা অনুযায়ী এম সোলায়মান সভাপতি পদে পেয়েছেন ১১৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদিউজ্জামান বদু ৩৪৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নারায়ণগঞ্জ ক্লাবের গত নির্বাচনেও সভাপতি হয়েছিলেন এম সোলায়মান।

এদিকে, জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে মাহাবুবুর রহমান মারুফ ৯০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. মাহফুজুর রহমান খান মাহফুজ পেয়েছেন ৬৪২ ভোট। ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা ৯৫৬ ভোট পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সায়দুল্লাহ রিদয় পেয়েছেন ৫৯০ ভোট।

পরিচালক পদে ৮ জন বিজয়ী হলেন- মো. জাহিদ হোসেন ( ১৪১৭ ভোট), হারুণ অর রশিদ (১৩৫৫ ভোট), মো. আলতাফ হোসেন ( ১৩৩৯ ভোট), উজ্জ্বল হোসেন (১৩১৭ ভোট), অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিব (১২৬২ ভোট), খান আবদুল কাদির মাহবব (বাবু) (১২৩৮ ভোট), কাজী আবদুস সাওার (১২২৮ ভোট), অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা দীপক (৯৯৭ ভোট)।
এছাড়া পরিচালক পদে অজিত কুমার সাহা (৯৬১ ভোট) ও দিলারা মাসুদ ময়না (৯৫০ ভোট) পেয়েছেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...