শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

তারেক রহমানের গণসংবর্ধনায় মাসুদুজ্জামানের পক্ষে শতশত নেতাকর্মীদের যোগদান

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক ব্যবসায়ী মাসুদুজ্জামানের পক্ষের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মাঝরাত থেকেই রাজধানীর পূর্বাচল ৩’শ ফিট এলাকায় আয়োজিত এ গণসংবর্ধনায় অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনায় মাসুদুজ্জামানের পক্ষ থেকে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু ও বিএনপি নেতা মনির হোসেন সরদারের নেতৃত্বে মহানগর বিএনপির শতশত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এছাড়াও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর সবুর খান সেন্টু ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা আতাউর রহমান মুকুলের নেতৃত্বে একটি আনন্দ র‍্যালি গণসংবর্ধনায় যোগ দেয়।

অপরদিকে, মাসুদুজ্জামানের পক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে যুবদলের একটি বর্ণাঢ্য র‍্যালি গণসংবর্ধনায় অংশ নেয়। একই সঙ্গে নাসিকের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বেও নেতাকর্মীরা গণসংবর্ধনায় যোগ দেন।

এছাড়াও নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন এলাকা থেকে মাসুদুজ্জামান মাসুদের পক্ষের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

র‍্যালিতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা বহন করেন নেতাকর্মীরা। পাশাপাশি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন তারা।

প্রসঙ্গত উল্লেখ্য যে, দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরে রাজধানীর পূর্বাচল ৩’শ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বিকেল পৌনে ৫টার দিকে গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ত্যাগ করেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...