শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা  মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা 

গ্যাস চুরির মামলায় ক্রোনীর কর্ণধার আসলাম সানীকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি

নিজস্ব সংবাদদাতা।।
গ্যাস চুরির মামলায় ক্রোনী এ্যাপারেলস এর মালিক আসলাম সানীকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদালত। গত ১৯ ডিসেম্বর প্রকাশিত ও-ই বিজ্ঞপ্তিতে, তাকে দশ দিনের মধ্যে হাজির হতে নির্দেশ দিয়েছেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
আসামি এ. এইচ. আসলাম সানী নির্দেশিত ও-ই সময়ের মধ্যে হাজির না হলে তার অনুপস্থিতিতে বিচার শেষ হবে বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি ও আদালত সূত্রে জানা গেছে- এ. এইচ. আসলাম সানী’র বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় ২০১০ সালের গ্যাস আইনে ১০(১) (গ)/১২ (১) ধারায় মামলা দায়ের করা হয়। মামলার আইনী প্রক্রিয়ায় দীর্ঘ দিন ধরে অনুপস্থিত তিনি। এ-ই কারণে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও জারি হয়েছে। এতো স্বত্বেও  তার আদালতে হাজির হওয়ার সম্ভাবনা নেই। ফলে ক্রিমিনাল প্রসিডিউর কোড, ১৮৯৮ এর ৩৩৯-বি (১) ধারায় আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এ. এইচ. আসলাম সানী বিকেএমইএ এর সাবেক সহ-সভাপতি। তিনি নরসিংদী জেলার বোলাবো থানার চর উজিলাব পূর্ব পাড়ার হাজী আরব আলী’র পুত্র।
আসলাম সানী’র মালিকানাধীণ অবন্তী কালার টেক্স নামের একটি রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠানে আধুনিক যন্ত্র (বুস্টার) ব্যবহার করে তিতাসের গ্যাস চুরি করে আসছিলেন। চলতি বছরের ১০ মার্চ তিতাসের একটি টিম অভিযান চালিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়। পরে গ্যাস লাইন সীলগালা করে দেয়া হয়। পরে এ ঘটনায় নারায়ণগঞ্জ তিতাস গ্যাস আঞ্চলিক লিটিগেশন ও পিআর শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আসাদুজ্জামান পাঠান বাদী হয়ে মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, বিকেএমইএ এর সাবেক সহ-সভাপতি ব্যবসায়ী আসলাম সানী তার প্রতিষ্ঠানের ১০ কোটি ১২ লাখ টাকা বকেয়া পরিশোধ না করায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনি বকেয়া পরিশোধ না করেই উল্টো বুস্টার ব্যবহার করে গ্যাস চুরি করে আসছিলেন। গ্যাস চুরির কারণে সরকার ৫ কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয়
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...