সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কুড়িগ্রাম, গাইবান্ধা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
গাইবান্ধায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ধর্ষণের শিকার মাদ্রাসার ছাত্রী
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় নির্জন ধানখেতে এক মাদরাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের অনাকাঙ্ক্ষিত প্রেম ও কুপ্রস্তাব প্রত্যাখ্যানের জেরে ক্ষিপ্ত এক যুবকের পরিকল্পিত এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ঘটনার তথ্য অনুযায়ী, সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের গজারিয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আব্দুল মাজেদ মিয়া (২২) দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের মাদরাসার ছাত্রী মোঃ আরিফা খাতুন কে বিভিন্ন কু-প্রস্তাব দিয়েছিলেন। মেয়েটি একাধিকবার তা প্রত্যাখ্যান করলে সম্প্রতি তার মামার বাড়ি যাওয়ার তথ্য জানতে পেরে মাজেদ সুযোগের অপেক্ষায় থাকেন।
গত ২৮ নভেম্বর রাত নয়টার দিকে, চাকুলী গ্রামে তার মামার বাড়িতে থাকা অবস্থায় ছাত্রীটি প্রকৃতির ডাকে বাড়ির বাইরে গেলে, অন্ধকারে ওঁত পেতে থাকা মাজেদ তার মুখ চেপে ধরে জোর করে বাড়ির পাশের ধানখেতে টেনে নেন এবং সেখানে নির্মমভাবে ধর্ষণ করেন।
ধর্ষণের শিকার সেই ছাত্রী সেদিন রাতেই পরিবারের কাছে পুরো ঘটনা জানান। এরপর ২ ডিসেম্বর, মেয়েটির বাবা আশরাফুল ইসলাম স্থানীয় সাঘাটা থানায় আব্দুল মাজেদ মিয়ার নামে ধর্ষণের মামলা দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন নিশ্চিত করেছেন যে, মামলার পর থেকেই অভিযুক্ত আসামি আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেফতারে জোরদার তদন্ত ও অভিযান চলমান আছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ







































































































































