শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আমরা যেকোনো মূল্যে রক্ষা করবো: ডিসি

 

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির বলেছেন, মহান মুক্তিযুদ্ধের বিনিময়েই আমরা একটি স্বাধীন দেশ, নিজস্ব পরিচয় ও ভূখ- পেয়েছি। এই অর্জনের জন্য পুরো জাতি বীর মুক্তিযোদ্ধাদের কাছে চিরকৃতজ্ঞ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক(ডিসি) বলেন, স্বাধীনতা অর্জিত হলেও সাম্য, ন্যায়বিচার, সামাজিক মূল্যবোধ ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ছিল- সে জায়গায় এখনও আমাদের অনেক কাজ বাকি।এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধারাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা ও পথপ্রদর্শক।

 

তিনি আরও বলেন, আপনাদের দেখানো পথ অনুসরণ করেই আমরা মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ গড়তে চাই। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন- এটাই আমাদের প্রত্যাশা।
প্রশাসনের সহযোগিতার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, “যতদিন আমি এখানে দায়িত্বে থাকবো, ডিসি অফিস, ইউএনও অফিস ও এসিল্যান্ড অফিসের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। আপনাদের যেকোনো সমস্যা আইনানুগভাবে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে।

মুক্তিযুদ্ধের আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, “আজ আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেই সব মা-বোন, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে- যারা জীবন, স্বজন ও সম্ভ্রম বিসর্জন দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। এই স্বাধীনতাকে আমরা যেকোনো মূল্যে রক্ষা করবো।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের আহ্বায়ক ও বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার(এসপি) মিজানুর রহমান মুন্সী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন মোল্লা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...