ঢাকা ০১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
টেকনাফে বিদেশি পিস্তল ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী রাসেল আটক টেকনাফে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত একাধিক মামলার পলাতক আসামি ইদ্রিস গ্রেপ্তার ভেড়ামারায় স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, কারন ছাড়া অনুপস্থিত ২ ডাক্তারকে শোকজ কুষ্টিয়ায় নিখোঁজের ১দিন পরে বাগানে মিলল যুবকের মরদেহ শ্রীমঙ্গলে ভারতীয় পন্য এস এ পরিবহন থেকে উদ্ধার রাজশাহীতে কলেজ শিক্ষিকাকে জুতাপেটা, বিএনপি নেতা বহিষ্কার টেকনাফে বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক নারায়ণগঞ্জ জেলা কারাগার সংলগ্ন ঝুটের গুদামে ভয়াবহ আগুন ডিএমপির প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান আর নেই রাজধানী ঢাকা জেলার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার আসামী সিরাজ মন্ডল গ্রেপ্তার ফরিদপুর ও শেরপুর জেলায় নতুন ডিসি নিয়োগ টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ  কমলগঞ্জে ছুরিকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক ভেড়ামারায় ক্লিনিক মালিকের রহস্যময় আত্মহত্যা সংবাদপত্রের স্বাধীনতা হরণে কারো সাথে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী নিজ নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে ‘পরিদর্শন কক্ষ’ পাচ্ছেন এমপিরা না’গঞ্জে সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে: কেন্দ্র পরিদর্শনে ডিসি  নারায়ণগঞ্জে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্রসচিবকে অব্যহতি কুষ্টিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের চাঁদাবাজীতে বন্ধ হলো ভাঙারি পণ্যের রিসাইক্লিং কারখানা টেকনাফের গহীন পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ৩৩ হাজার ২০৮ শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় বসছে আজ সাড়ে ১৮ লাখ পরিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসেছে আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল প্রবেশপথ না পেয়ে রাতেই ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করল এসএসসি পরীক্ষার্থীরা প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত গাইবান্ধার ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা শিগ্রই শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’ জনপ্রিয় ধারাবাহিক সিরিয়াল মৌলভীবাজারে ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগি মারা গেছে  সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ফরিদা ইয়াসমিন বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রীর কন্যা জহরত শ্রীমঙ্গলে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবির ফেলোশিপ ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের উপস্থিতি বাধ্যতামূলক নয় না’গঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে ৩ বছরের শিশু ধর্ষণ, কিশোর গ্রেপ্তার  নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ সম্মাননায় ভূষিত মাসুদুজ্জামান সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যে ৩৬ জন আজ থেকে সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু তেলের পর এলপি গ্যাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারে ২১২ টাকা বৃদ্ধি তেলের সংকট না থাকলে পাম্পে ৩ কিলোমিটার লাইন কেন: সংসদে রুমিন ফারহানা হাইকোর্টের বিচারকাজ চলবে সপ্তাহে ২ দিন ভার্চুয়ালি টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক-৩ টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ২২ আসামি গ্রেপ্তার কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সব ধরনের জালানি তেলের দাম বাড়লো অকটেন-১৪০, পেট্রোল-১৩৫, ডিজেল-১১৫ টাকা অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুষ্টিয়ায় ৩২ ঘণ্টা পর শ্রমিকদের প‌রিবহন ধর্মঘট প্রত্যাহার শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেপ্তার খুলনায় ডিউটিরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহনন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক জব্দ টেকনাফে মুক্তিপন দাবিতে অপহৃত ৩ জন উদ্ধার করেছে র‍্যাব-১৫ টেকনাফ হোয়াইক্যংয়ে ৮ হাজার ইয়াবাসহ আটক-১ নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই সহোদরের অকাল মৃত্যু কমলগঞ্জে মজুরি ও রেশন বন্ধে মানবেতর জীবনযাপন করছে চা শ্রমিকরা কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাশিয়া থেকে তেল কিনতে বাংলাদেশকে ৬০ দিনের অনুমতি দিল যুক্তরাষ্ট্র নতুন আরও একটি উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস; স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ নতুন দুই দিবস পালন করবে সরকার, ছুটি থাকছে একটিতে না’গঞ্জে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শীতলক্ষ্যায় পরে গেল প্রাইভেট কার কুষ্টিয়ায় রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু জ্বালানি সংকট ও ট্রাফিকের অব্যবস্থাপনায় স্থবির রাজধানী ঢাকা দেশে হাম-হামের উপসর্গে ৮ জনের মৃত্যু,আক্রান্ত ২০ হাজার ছাড়ালো দেশে প্রায় সাড়ে ৪০ লাখ মামলার জট নিরসনে সরকারের ৯ বিশেষ পদক্ষেপ হজ্বের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, এবছর হজ্ব যাত্রী ৭৮ হাজার ৫’শ হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী হামে প্রতিটি শিশু মৃত্যুর জন্য ‘হত্যা মামলা’ হওয়া উচিত: মাসুদ কামাল বিমানবন্দরে আটকে দেওয়া হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন,বড় ভাই গুরুতর আহত টেকনাফে কোস্টগার্ডর অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক-২ টেকনাফে ৩৬ হাজার ইয়াবাসহ আটক-১ অটোমেশন প্রকল্পের আওতায় ভূমিসেবা সহজতর হবে; বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জে প্রবাসী মাসুম হত্যার অন্যতম আসামি শাকিল গ্রেপ্তার হাসনাত আব্দুল্লাহর ওপর মব করে হামলা করেছে যুবদল: যুবশক্তি চট্টগ্রামে আ’লীগ নেতার বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ বর্ষবরণে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ছেঁড়া-ফাটা নোট গ্রহণ ও বিনিময়মূল্য প্রদান বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২৭৩ প্রাণের শঙ্কা, টেকনাফে স্বজনদের আহাজারি দুপুরে জামিন,বিকেলে কারামুক্ত সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি জোরদার, মাঠে প্রশাসন কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানায় হামলা-ভাঙচুর-আগুন, নিহত-১ কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মাদক জব্দ জাতীয় সংসদে পাস হলো, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পাচ্ছেন না’গঞ্জের কৃতি সন্তান সাংবাদিক মুন্না বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালীতে আটকে দিলো ইরান নারায়ণগঞ্জে মেহেদী এন্টারপ্রাইজ থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ,গ্রেপ্তার-২ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে সাতকোটি টাকার ইয়াবাসহ আটক-২ কুষ্টিয়ায় কবরস্থানে মাটি ভরাট নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-১৫ ঐতিহাসিক ১০ এপ্রিল আজ, মুজিবনগর সরকার গঠন দিবস নারায়ণগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ-২ কুষ্টিয়ায় ৩১ কোটি ৩৪ লক্ষ টাকা মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি টেকনাফের মেরিন ড্রাইভে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার গাইবান্ধায় পেট্রোল নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত-৩, আটক-১

নেতা-কর্মী-সমর্থকদের বিভ্রান্ত না হবার আহ্বান মাসুদুজ্জামানের

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৫:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে ‘বিভ্রান্ত’ ও ‘বিচলিত’ না হওয়ার আহ্বান জানিয়েছেন আসনটিতে বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। দল থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা না আসা পর্যন্ত দলের প্রার্থিতা অপরিবর্তিত থাকবে বলেও জানান এ প্রার্থী।

শনিবার (২০ ডিসেম্বর) নিজ ভেরিফাইড ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ নির্দেশনা দেন মাসুদুজ্জামান। স্টাটাসে মাসুদুজ্জামান নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “বিচলিত না হই, মনটাকে শান্ত রাখুন।”

নির্বাচনী প্রচারের জন্য ব্যবহত নিজ অফিসিয়াল ফেসবুক পেজ ‘মাসুদুজ্জামান সমর্থক’- নামক পেজ থেকে তিনি লিখেছেন, দল থেকে “অফিসিয়ালি কোনো নির্দেশনা না আসা পর্যন্ত দলের প্রার্থিতা অপরিবর্তিত রয়েছে। কেউ বিভ্রান্ত হবেন না। সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, মাসুদুজ্জামান মাসুদ এক সময় যুবদলের সক্রিয় রাজনীতিতে জড়িত ছিলেন। পরবর্তীতে ব্যবসায় ঢুকে পড়ায় রাজনীতির মাঠে তিনি সক্রিয় রাজনীতিতে সময় না দিতে পারলেও, দল ও নেতা-কর্মীদের সবসময়ই পাশে ছিলেন। সমাজসেবা ও শিক্ষাঙ্গণে অবদান রাখা ছাড়াও ক্রীড়া সংগঠক হিসেবে দেশজুড়ে তার খ্যাতি রয়েছে। গত বছরের গণঅভ্যুত্থানেও তার বিশেষ ভূমিকা রয়েছে বলে জানান গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন করার ঘোষণা দেন।

জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মাসুদুজ্জামান গত সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়ে সদস্যপদ গ্রহন করেন। পরবর্তীতে গত ৩ নভেম্বর বিএনপি সারাদেশের ২৩৩টি আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করার ওইদিন নারায়ণগঞ্জের চারটি আসনে দলীয় প্রার্থীর নাম প্রকাশ করে বিএনপি। এ-র মধ্যে  নারায়ণগঞ্জ-৫, আসনের জন্য মাসুদুজ্জামানকে মনোনীত করেন।

কিন্তু বিপত্তি বাঁধে গত ১৬ ডিসেম্বর দুপুরে হঠাৎই নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ডাকা জরুরি এক মত বিনিময় সভায় মাসুদুজ্জামান মাসুদ  ঘোষণা দেন তিনি নির্বাচন করবেন না, নমিনেশন কিনবেন না..! তখন কারন হিসেবে উল্লেখ করেন, পরিবারের সদস্য ও তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এ ঘোষনায় দলীয় প্রার্থীর হঠাৎ এমন ঘোষণায় হতবাক হয়ে পড়েন পুরো নারায়ণগঞ্জের নেতা-কর্মীরা। তারা মাসুদের এমন সিদ্ধান্তের তাৎক্ষনিক প্রতিবাদও জানান। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাও করেন। পরে তারা গত শুক্রবার বিকেলে নগরীর তল্লা এলাকায় অবস্থিত মাসুদুজ্জামানের পোশাক কারখানা মডেল ডি ক্যাপিটালের সামনে জড়ো হন। এসময় নেতা-কর্মীদের চাপে এবং অনুরোধ সিদ্ধান্ত পাল্টে ফের নির্বাচন করার ঘোষণা দেন।

তিনি বলেন, “আমার নির্বাচন না করার ঘোষণায় দলের নেতা-কর্মীরা আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমি সকলের কাছে নিঃশর্ত ক্ষমা চাই। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। যে ভালোবাসা আপনাদের মাধ্যমে আমি পেয়েছি, তাতে আমি আমার সিদ্ধান্ত থেকে সরে আসলাম।”

এদিকে, নির্বাচনী মাঠে নামার পর থেকেই দলীয় শীর্ষ নেতাদের বিরোধীতার মুখে পড়তে হয় মাসুদুজ্জামানকে। কেননা, আসনটিতে তিনি ছাড়াও মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নাসিকের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তারা ছাড়াও, মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহমেদ ও শিক্ষক আলিয়ার হোসেন। তারা সকলেই নির্বাচনী মাঠে সক্রিয় ছিলেন।

কিন্তু ৩ নভেম্বর আসনটিতে মাসুদের নাম ঘোষণার পর তাকে সমর্থন দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন খোরশেদ ও আলিয়ার। কিন্তু অপর চার নেতা- কালাম, সাখাওয়াত, টিপু ও বাবুল একজোট হয়ে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে কাজ করতে থাকেন। তারা এক সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামানের মনোনয়ন বাতিলেরও দাবি জানান।

এ নেতাদের একাধিকবার রাজধানীতে দলীয় কার্যালয়ে ডেকে ধানের শীষের ঘোষিত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনাও দেন দলটির কেন্দ্রীয় নেতারা। পরে এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু সক্রিয়ভাবে মাসুদুজ্জামানের পক্ষে প্রচারণায় অংশ নেওয়া শুরু করলেও বাকি তিন নেতা বিরোধীতার চর্চা বজায় রাখেন।

এদিকে, ফের মাসুদুজ্জামান সিদ্ধান্ত পাল্টে ফের নির্বাচন করার ঘোষণা পর থেকে সাখাওয়াত হোসেন খান ফুসে ওঠেন। পরবর্তীতে  শনিবার তিনি  দাবি করেছেন, দল তাকে কেন্দ্রীয় কার্যালয়ে ডেকে নিয়ে নির্বাচন করার নির্দেশনা দিয়েছে। তিনিই আসনটিতে ধানের শীষের প্রার্থী। দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন তিনি।

যদিও মনোনয়ন পরিবর্তনের বিষয়ে চুড়ান্ত মনোনয়নের এখনও পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। এদিকে, সাখাওয়াত ও তার অনুসারী নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোনয়ন পরিবর্তনের প্রচার দলটির নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে বলে অভিযোগ মাসুদুজ্জামানের সমর্থকদের।এ বিভ্রান্তি কাটাতেই মাসুদুজ্জামানের নিজ ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন বলে দাবি তার অনুসারী নেতাকর্মী ও সমর্থকদের।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

নেতা-কর্মী-সমর্থকদের বিভ্রান্ত না হবার আহ্বান মাসুদুজ্জামানের

আপডেট সময়- ০৫:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫