
স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রবিউল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নগরীর গলাচিপা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, তার বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা রয়েছে। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।