শিরোনাম
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অক্টোবরে টানা সাত দিনের ছুটির সুযোগ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো রাস্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৮’শ পিস ইয়াবা জব্দ শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্পের ট্রুথে পোস্ট শ্রীমঙ্গলে ৩২ হাজার বিদেশি শলাকা সিগারেটসহ গ্রেপ্তার-১ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অক্টোবরে টানা সাত দিনের ছুটির সুযোগ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো রাস্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৮’শ পিস ইয়াবা জব্দ শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্পের ট্রুথে পোস্ট শ্রীমঙ্গলে ৩২ হাজার বিদেশি শলাকা সিগারেটসহ গ্রেপ্তার-১

নারায়ণগঞ্জে ‘প্রথম আলো’ পত্রিকার সূধী সমাবেশ অনুষ্ঠিত

 

 

বিশেষ প্রতিবেদক।।

 

বিগত আওয়ামী লীগের ১৬–১৭ বছরে রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে দেশের তরুণ সমাজ চাকরি, ব্যবসা–বাণিজ্য ও সমাজে অবস্থান গঠনে চরম বৈষম্যের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

তিনি বলেন, দেশের একটা বিশাল জনসংখ্যা বাংলাদেশের তরুণ প্রজন্ম। গত ১৬-১৭ বছরে আমাদের যারা ১৮ থেকে ৩২ বা ১৮ থেকে ৩০ যে তরুণ প্রজন্ম, এদের যারা ছাত্রলীগ করেনি তাদের কারোই চাকরি হয়নি, তাদের ব্যবসা-বাণিজ্য হয়নি, তাদের সামাজিক কোন অবস্থান হয়নি। তাদের জন্য একটা পরিকল্পনা চাই।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে দেশের শীর্ষ স্থানীয় প্রথম আলো পত্রিকার সুধী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান।

মাসুদুজ্জামান বলেন, প্রথম আলোর সম্পাদক মতি ভাই কোন দল না করেও সাধারণ জনগণের কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে প্রিয় ‘মতি ভাই’ হয়ে দাঁড়িয়েছেন। যেটা আসলে রাজনীতি না করলে, মাঠ পর্যায়ের রাজনীতি না করলে এই জায়গাটা অর্জন করা সম্ভব হয় না।

ভবানী শঙ্কর রায়ের সঞ্চালনায় সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আলমগীর হুসাইন,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন,নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ন্যাপ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এড.আওলাদ হোসেন, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, ধীমান সাহা জুয়েল, কবি শাহেদ কায়েস ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিকল্পনাবিদ মঈনুল হক।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...