শিরোনাম
বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ

গণসংবর্ধনাস্থল ৩’শ ফুট সড়ক পরিষ্কার করালেন মাসুদুজ্জামান

বিশেষ প্রতিনিধি।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার অদূরে পূর্বাচল ৩’শ ফিট এলাকায় তিন দিনব্যাপী বিশাল গণসংবর্ধনার আয়োজন শেষে এলাকাটি পরিষ্কার করেছে বিএনপির নেতা-কর্মীরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনভর নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে ও নির্দেশনায় এ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হয়।

এর আগে বৃহস্পতিবার ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। তার আগমন উপলক্ষে রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফুটে তাকে গণসংবর্ধনা প্রদানের আয়জোজন করা হয়। আয়োজন শেষে ব্যানার-ফেস্টুন এবং অন্যান্য আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক এবং বিএনপির মনোনীত ধানের শীষের কান্ডারী মাসুদুজ্জামান।

এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান বলেন,
“প্রিয় নেতা তারেক রহমান স্মার্ট ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ‘আমরা করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে বাস্তবে রূপ দিতেই আমাদের সব কার্যক্রম পরিচালিত হবে। জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশকে নাগরিকবান্ধব ও মানবিক গণতন্ত্রে পুনর্গঠিত করতে চাই। এটি নাগরিকদের কাছে আমাদের প্রতিশ্রুতি।

সকাল থেকে এ মাসুদুজ্জামান নির্দেশে পরিচ্ছন্নতা অভিযানটি পরিচালিত হয়। এতে প্রায় ২০০ স্বেচ্ছাসেবক ও নেতাকর্মী অংশ নেন। মাসুদুজ্জামানের পক্ষে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের নেতৃত্ব ও সমন্বয় করেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...