শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

গাইবান্ধায় মাদ্রাসা সুপারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

 

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইসবপুর দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার মুহাম্মদ রেজাউল করিমের বিরুদ্ধে গোপনে ম্যানেজিং কমিটি গঠন, নিয়োগ বাণিজ্য ও নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে রোববার (১৬ নভেম্বর ) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকরা।
ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, শিক্ষার্থীদের অভিভাবকদের কোনো ধরনের ভোট ছাড়াই গোপনে একটি ম্যানেজিং কমিটি গঠন করেছেন মাদ্রাসা সুপার। এই কমিটিতে সুপারের শ্যালক মনজুরুল ইসলামকে সভাপতি করে একটি পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হয়েছে। তাদের দাবি, সামনে একাধিক পদে নিয়োগ বাণিজ্যের লক্ষ্যেই এই গোপন কমিটি গঠন করা হয়েছে।
বক্তারা আরও উল্লেখ করেন, মুহাম্মদ রেজাউল করিম গত কয়েক বছর আগে এ মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে যোগদানের পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন। নিয়োগ বাণিজ্যকে কেন্দ্র করে তার এমন কর্মকাণ্ড চলছে বলে তারা জানান।
এসব অনিয়মের প্রতিবাদে এবং সুপারের দ্রুত পদত্যাগের দাবিতে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা দাবি জানান, মাদ্রাসা সুপারের সকল অনিয়মের তদন্ত করে তাকে পদত্যাগে বাধ্য করতে হবে এবং স্বচ্ছ ও সুষ্ঠুভাবে নতুন করে ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।
ঘটনাটি নিয়ে মাদ্রাসা সুপার মুহাম্মদ রেজাউল করিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তার মোবাইল ফোন রিসিভ করেননি।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...