শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু

সারা দেশের মানুষের দোয়া আল্লাহ তায়ালা ফিরিয়ে দেবেন না; মাসুদুজ্জামান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত..! 

স্টাফ করেসপন্ডেন্ট।।

 

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, আজকে শুধু জাতীয়তাবাদী দলের লোকজন নয়, সারা বাংলাদেশের মানুষ তাঁর জন্য কাঁদছেন, তাঁর জন্য দোয়া করছেন। এত মানুষের দোয়া আল্লাহ তায়ালা ফিরিয়ে দেবেন না। দেশ খুব সংকটময় অবস্থায় আছে। আল্লাহ আমাদের মাকে যেন ফিরিয়ে দেন এই মুহূর্তে এই জাতির জন্য উনাকে খুব দরকার।

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে গণবিদ্যা স্কুল সংলগ্ন র‍্যালী বাগান এলাকায় দক্ষিণ রেলীবাগান পঞ্চায়েত কমিটি আয়োজিত অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসুদুজ্জামান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, দলকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আসুন, আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। আমরা সবাই মিলে রাষ্ট্রের পক্ষে দাঁড়াই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে দাঁড়াই। ইনশাল্লাহ, সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে তিনি দেশে ফিরবেন, মাতৃস্নেহ পাবেন। আজকে পুরো জাতি ব্যথিত আপনারা সবাই দোয়া করবেন।

মাসুদুজ্জামান বলেন, আজকে যদি এই মা গণতন্ত্রের মা—কে আট বছর আগে চিকিৎসার সুযোগ দিত স্বৈরাচার সরকার, তাহলে হয়তো আমরা আজকের এই দিন দেখতাম না।

তিনি বলেন, কিছু ষড়যন্ত্রকারী নানা ট্যাগ দিচ্ছেন, বিদ্রুপ করছেন, বিএনপি নিয়ে নেগেটিভ মন্তব্য করছেন—দেশে এবং আন্তর্জাতিক মহলে। আমি শুধু বলবো, সবাই যেন ঐক্যবদ্ধ থাকেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসূফ খান টিপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, দক্ষিণ রেলীবাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গাজী সালাহউদ্দিন, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...