সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, নারী ও শিশু, পূর্বাভাস, ফতুল্লা, বন্দর, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ
নারায়ণগঞ্জে নতুন পুলিশ সুপার(এসপি) মিজানুর রহমানের যোগদান
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৭:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জে নতুন পুলিশ সুপার(এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
শনিবার (২৯ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। মিজানুর রহমান প্রথম ২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করে চাকুরী জীবনের সূচনা করেন। তাঁর বাড়ি কুমিল্লায়। কর্মজীবনে তিনি উখিয়া সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র্যাব ও পিবিআই-এ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি পিবিআই নোয়াখালী জেলার পুলিশ সুপার(এসপি) এবং সর্বশেষ পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি বদলি হয়ে নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার(এসপি) হিসেবে যোগ দিলেন।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ







































































































































