শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাসুদুজ্জামানের দোয়াসহ গরু সদকা

 

 

বিশেষ প্রতিবেদক।।

 

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল ও গরু সদকার আয়োজন করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ।

রোববার (৩০ নভেম্বর) বাদ মাগরিব  হাজীগঞ্জের জামি’আ হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিলে মাসুদুজ্জামান নিজে অংশ নেন।

দোয়া মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সকলেই বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও কল্যাণের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিল শেষে সংলিপ্ত বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, “আল্লাহর কাছে এবং আপনাদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া চাই। স্বাধীনতার পর এই পরিবারটি সবচেয়ে বেশি জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। তিনি যেন আবার জাতির নেতৃত্বে ফিরে আসতে পারেন—এটাই আমাদের আকাঙ্ক্ষা।

পরবর্তীতে তিনি তার প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে রাজনৈতিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশাল আকৃতির গরু সদকা দেন। পরে জবাই করা মাংস নিম্ন আয়ের ও অসহায় মানুষের মাঝে বিতরণ শুরু করা হয়।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসূফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, মহানগর বিএনপি সদস্য এড. শরীফুল ইসলাম শিপলু, মনোয়ার হোসেন শোখন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বিএনপি নেতা সরকার আলমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...