শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর তাকবির হত্যাকান্ড ও মুক্তিপন রহস্য উদ্ঘাটন

 

 

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার হওয়া তাকবির আহমেদ (১৮) হত্যাকার ঘটনায় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে পিবিআই জানিয়েছে অনলাইন জুয়া ও মাদক সেবনকে কেন্দ্র করেই মূলত এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে পিবিআই নারায়ণগঞ্জ জেলা সুপার(এসপি) মোস্তফা কামাল রাশেদ সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেফতারকরণ ও তদন্তের সূচনালগ্নের বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

ঘটনার সূত্রে জানান, নিহত তাকবির চাকরির উদ্দেশ্যে বিদেশযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। গত ২৫ নভেম্বর সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হলে দীর্ঘ সময় আর ফেরেননি। পরে বহু খোঁজাখুঁজির এক পর্যায়ে ২৬ নভেম্বর দুপুরে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত একটি ভবনের কক্ষ থেকে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পরবর্তীতে পরিবারের অভিযোগের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর ২৭ নভেম্বর মামলাটি পিবিআইকে তদন্তভার দিলে তথ্য প্রযুক্তি ও গোপন অনুসন্ধান থেকে সূত্র ধরে প্রথমে সোনারগাঁয়ের লাঙ্গলবন্দ এলাকা থেকে মো. হারুন (৩৪) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে বিদ্যুৎ কলোনী মোড় থেকে মো. রফিকুল (৩৮) নামের অপর আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। এরপর রফিকুলের দেখিয়ে দেওয়া স্থানে থাকা সিলিং থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করে পিবিআই।

পিবিআই তথ্য সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় যে, মাদক সেবন ও অনলাইন জুয়ার কারণে তাঁদের মধ্যে তাকবিরের সঙ্গে বিবাদ তৈরি হয়েছিল।

পরে পূর্ব পরিকল্পিতভাবে তাকবিরকে পরিত্যক্ত ভবনে ডেকে নিয়ে ইট দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করা হয়। হত্যার পর ঘটনার বিষয়টি অন্যভাবে দেখাতে তাঁরা নিহতের পিতার কাছে পুরনো সিম ব্যবহার করে মুক্তিপণ হিসেবে ৪০ হাজার টাকা দাবি করার চেষ্টাও করে।

এরপরর্তীতে গত ২৮ নভেম্বর গ্রেপ্তারকৃত দুই আসামিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে পাঠানো হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পিবিআই নারায়ণগঞ্জ জেলা সুপার(এসপি) মোস্তফা কামাল রাশেদ জানিয়েছেন, খুনের মোটিভ, ব্যবহারকৃত উপকরণ ও আসামিদের কর্মকৌশল আমরা হুবহু নিশ্চিত করেছি; তবে মামলার সমস্ত দিক যাচাই-বাছাই করে পরবর্তীতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।
পিবিআই সূত্রে আরও জানানো হয়েছে, এ হত্যাকান্ডের বিষয়ে তদন্ত চলছে এ-র সাথে সম্পৃক্ত অন্য আসামি শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...