শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

সাবেক কাউন্সিলর খোরশেদকে পাশে নিয়ে মাসুদুজ্জামানের গণসংযোগ

 

বিশেষ প্রতিনিধি।।

 

 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মানবতার ফেরিওয়ালা খ্যাত মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে পাশে নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণসহ ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের ১৩নং ওয়ার্ডের মাসদাইর বাজার এলাকায় এ গণসংযোগ করা হয়। এসময় সকল কর্মী-সমর্থকরা স্লোগান দেন “খোরশেদ-মাসুদ দুই ভাই, ধানের শীষে ভোট চাই।”

এর আগে দুপুরের দিকে বিএনপির মনোনীত মাসুদুজ্জামান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাবেক এই কাউন্সিলর খোরশেদের বাসভবনে যান এবং ফুলেল শুভেচ্ছা জানান।

পরে তাঁকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন। আসন্নবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন খোরশেদও।

সাক্ষাৎ প্রসঙ্গে মাসুদুজ্জামান বলেন, আমরা যারা নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম, তাদের মধ্যে খোরশেদ দলের জন্য অনেক অবদান রেখেছেন, আমি তার অবদানকে সম্মান করে চলে এসেছি। খোরশেদ ২০১৮ সালেও তিনি মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু তারপরও দলের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন।এইবারও তার ব্যপ্তি ঘটেনি, সেই ধারাকে অব্যাহত রেখেছেন। আমি দেশে ফেরার পর যারা মনোনয়ন পাননি, তাঁদের সঙ্গে সাক্ষাৎ করছি। খোরশেদের মতো নিবেদিত নেতারা দলের ঐক্যের প্রতীক।

তিনি আরও বলেন, খোরশেদ শুধু রাজনৈতিক নয়, সামাজিকভাবেও একজন অনুকরণীয় ব্যক্তি। করোনাকালীন সময়ে তাঁর মানবিক ভূমিকা নারায়ণগঞ্জবাসী মনে রেখেছে। আমি আশা করি, এবারও তিনি আমার পাশে থেকে ধানের শীষের বিজয়ের জন্য সর্বাত্নকভাবে কাজ করবেন।

সাবেক কাউন্সিলর খোরশেদ বলেন, দল যেহেতু মাসুদ ভাইকে মনোনয়ন দিয়েছে, আমরা তার পাশেই আছি। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন ধানের শীষ জিতলে বিএনপি জিতবে। তাই আজ থেকে আমরা দুই ভাই একসঙ্গে কাজ শুরু করলাম।সাক্ষাৎ শেষে খোরশেদ ও মাসুদুজ্জামান একসঙ্গে মাসদাইর এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালান ও লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির সদস্য এডভোকেট শরীফুল ইসলাম শিপলু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...