শিরোনাম
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক-২ কুষ্টিয়ায় মহামারি আকারে ছড়িয়েছে অ্যানথ্রাক্স রোগ, আক্রান্ত অর্ধশতাধিক  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অক্টোবরে টানা সাত দিনের ছুটির সুযোগ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো রাস্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৮’শ পিস ইয়াবা জব্দ শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক-২ কুষ্টিয়ায় মহামারি আকারে ছড়িয়েছে অ্যানথ্রাক্স রোগ, আক্রান্ত অর্ধশতাধিক  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অক্টোবরে টানা সাত দিনের ছুটির সুযোগ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো রাস্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৮’শ পিস ইয়াবা জব্দ শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল

মাত্র ২৯ দিনের ব্যবধানে চট্টগ্রামের নতুন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

 

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ছবি :

 

চট্টগ্রাম প্রতিনিধি।।

মাত্র ২৯ দিনের ব্যবধানে চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) হিসেবে কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

প্রসঙ্গত,এর আগে, গত ১৬ অক্টোবর ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। এরই প্রেক্ষিতে গত ১৯ অক্টোবর তিনি চট্টগ্রামে যোগদান করেছিলেন। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি নৌপরিবহণ মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আসন্নবর্তী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে দেশের আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে আগে নিয়োগ পাওয়া দুজনের নিয়োগও বাতিল করা হয়েছে।

এরও আগে, গত দুদিনে দেশের ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর মধ্য গত রোববার ১৪ জেলায় এবং তার আগের দিন গত শনিবার রাতে আরও ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। বদলি ও রদবদলের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...