শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

 

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) নগরীর তক্কার মাঠ এলাকায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘দেশীয় প্রজাতি, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি।’ কর্মসূচির অংশ হিসেবে প্রাণিসম্পদ প্রদর্শনী, বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন, কৃমিনাশক বিতরণ, কৃত্রিম প্রজনন কার্যক্রম, তরুণ উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময়, স্কুল ফিডিং ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ রায়হান কবির বলেন, প্রাণিসম্পদ খাতে অধিক অংশীজনকে সম্পৃক্ত করা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে সরকার বিভিন্ন কৃষকবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে। তিনি প্রাণিসম্পদ উন্নয়নে জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।আলোচনা ও র‌্যালি শেষে অতিথিরা প্রদর্শনীস্থলের স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, জেলা প্রাণিসম্পদ অফিসার মো. আব্দুল মান্নান মিয়া, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোহাম্মদ ইউনুস আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তাসলিমা শিরিন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...