শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

ঐক্যের বার্তায় এক সূত্রে মেলবন্ধনে গাঁথলেন টিপু ও মাসুদ

 

 

 

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের আমলাপাড়া এলাকায় টিপুর বাসভবনে এ সাক্ষাৎ হয়। এসময় তারা পরস্পরের সঙ্গে মতবিনিময়সহ কোলাকুলি করেন।

সাক্ষাৎ শেষে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান বলেন, দলের পক্ষ থেকে নির্দেশনা আছে যারা নমিনেশন চেয়েছেন এবং যাদের দেওয়া হয়নি, তাদের প্রত্যেকের সঙ্গে দেখা করে আলোচনা করার। সেই ধারাবাহিকতায় আজ টিপু ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি মহানগর বিএনপির দীর্ঘদিনের নিবেদিত নেতা, যিনি হামলা, মামলা ও নির্যাতনের মধ্যে থেকেও দলকে ধরে রেখেছেন। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, এই সাক্ষাৎ কেবল সৌজন্যমূলক নয়, এটি ঐক্যের সাক্ষাৎ। আমরা সবাই এক জায়গায় আছি এবং দিকনির্দেশনা নিতে এসেছি। টিপু ভাইও বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “দল যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেই সিদ্ধান্তের পক্ষে আছি। বিএনপির চূড়ান্ত প্রার্থী যিনি হবেন, আমরা তাঁর পক্ষেই মাঠে কাজ করব। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে রাজপথের আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমাদের প্রতিটি কাজ হবে তারেক রহমান ও খালেদা জিয়ার নির্দেশে। বিএনপির ঐক্যই হবে আগামী নির্বাচনের মূল শক্তি।

টিপু বলেন, ওসমান পরিবারের কোনো দালাল বা দোসরের সঙ্গে আপস করা যাবে না। তারা নারায়ণগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারির শহরে পরিণত করেছে। এই গডফাদার রাজনীতি থেকে শহরকে মুক্ত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় মাসুদুজ্জামান সাথে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন অনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না প্রমুখ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...