শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

নারায়ণগঞ্জের ভবিষ্যৎ বিনির্মাণ হবে তারুণ্যের হাত ধরে: মাসুদুজ্জামান

বিশেষ প্রতিনিধি।।

প্রাচীন ঐতিহ্যের ডান্ডি খ্যাত শীতলক্ষ্যা তীরে গড়ে ওঠা শিল্প বাণিজ্য সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ নারায়ণগঞ্জ শহরকে সারাদেশের ‘মডেল’ হিসেবে দেখতে চায় তরুণ সমাজ। আধুনিক, পরিচ্ছন্ন ও প্রযুক্তি-নির্ভর পরিকল্পিত ‘মডেল নারায়ণগঞ্জ’ গড়ার পথে নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের অগ্রণী ভূমিকা রাখার আশাবাদও ব্যক্ত করেছেন।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে ‘তারুণ্যের ভাবনায় নতুন নারায়ণগঞ্জ কেমন নারায়ণগঞ্জ চাই” শীর্ষক এক আলোচনা সভায় অংশ নেওয়া তরুণরা এ আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আলোচক হিসেবে তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ। এ সময় তার কাছে নানা প্রত্যাশার কথাও তুলে ধরেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণরা বলেন, বর্তমান প্রজন্ম শুধু উন্নয়নের কথা নয়, বাস্তবায়নের রূপরেখাও দেখতে চায়। তারা এমন এক নেতৃত্ব খুঁজছে, যিনি স্বপ্ন দেখাতে পারেন, আবার সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারেন। তাদের মতে, নারায়ণগঞ্জকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে হলে নগর ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ, ক্রীড়া ও সংস্কৃতি বিকাশ, এবং যুব উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টিতে সমন্বিত উদ্যোগ দরকার।

তরুণদের ভাষ্য, “আমরা চাই উন্নত, আধুনিক, মডেল নারায়ণগঞ্জ। যেখানে থাকবে সবার জন্য সমান সুযোগ, নিরাপদ পরিবেশ এবং সুন্দর জীবনযাত্রা।

তরুণদের প্রত্যাশার কথা শুনে মাসুদুজ্জামান মাসুদ বলেন, নারায়ণগঞ্জের ভবিষ্যৎ তৈরি হবে তারুণ্যের হাত ধরে। আমি বিশ্বাস করি, তরুণদের উদ্যম, প্রবীণদের অভিজ্ঞতা এবং সকল শ্রেণির নাগরিকের সহযোগিতায় আমরা গড়ে তুলব একটি আধুনিক, সুন্দর, পরিচ্ছন্ন ও পরিকল্পিত মডেল নারায়ণগঞ্জ।

তিনি আরও বলেন, “উন্নয়ন শুধু অবকাঠামো নয় এটি মানুষের চিন্তা, সংস্কৃতি ও নৈতিকতার বিকাশের সাথেও জড়িত।”

জুলাইযোদ্ধা নাজমুল হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জুলাই আন্দোলনে গুলিতে দৃষ্টিশক্তি হারানো জুলাইযোদ্ধা মো. মাহবুব আলম, বিবি মরিয়ম হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ উল্লাহ, ইংরেজি শিক্ষক আব্বাস উদ্দিন, এবং দলিত নারী উন্নয়ন সংস্থার সভাপতি সনু রানী দাস। রাজনৈতিক অঙ্গন থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী এবং নারায়ণগঞ্জের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...