শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে এবার দেশজুড়ে প্রশংসিত নারায়ণগঞ্জের ডিসি

বিশেষ প্রতিবেদক।।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক হৃদয়বিদারক পোস্ট নজরে আসে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞার।

পোস্টে দেখায় যায়, রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার মাঝপাড়া গ্রামের রিংকু শরীফের মেয়ে পিংকি শরীফ শুক্রবার সকাল ৮টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের পাশে অবস্থিত বেসরকারি বিএনকে হাসপাতালে মারা গেছেন। তার নবজাতক কন্যা তখনও মুমূর্ষু অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

কিন্তু মৃত্যুর পরও শান্তি মেলেনি পিংকির পরিবারের। হাসপাতাল কর্তৃপক্ষ লাশ আটকে রেখে বিল বাবদ দাবি করে ১ লাখ ৭৩ হাজার টাকার।

তখন অসহায় পিতা রিংকু শরীফ আত্মীয়স্বজনের কাছ থেকে চেয়ে ধারদেনা করে মাত্র ৪০ হাজার টাকা জোগাড় করতে সক্ষন হন, এরপর অনুরোধ জানান সন্তানের লাশটি ফিরিয়ে দিতে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি।

এই ঘটনাটি নজরে আসে জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞার। তিনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনির সঙ্গে এবং বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে  সুব্যবস্থার জন্য অনুরোধ জানান।

 

অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি দ্রুত বিষয়টি  স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল হাসানকে জানান।

এরপর ডা. হাসান কথা বলেন বিএনকে হাসপাতাল কর্তৃপক্ষ ও রিংকু শরীফের সঙ্গে। এরপর দ্রুততম সময়ে বদলে যায় পরিস্থিতি—হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই রিংকুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি নেয়। অবশেষে টানা ১৪ ঘণ্টা নিহতের লাশ জিম্মি রাখার পর শুক্রবার রাত ১০টার দিকে পিংকির মরদেহ ও নবজাতক কন্যাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার(১১ অক্টোবর) অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি বলেন, “নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞার নজরে আসার পরপরই বিষয়টি জানিয়ে অনুরোধ করেছিলেন। আমি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে দ্রুত ব্যবস্থা নিতে বলি। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে বিষয়টি সমাধান করেন। জাহিদুল ইসলাম সত্যিই একজন ভালো ও মানবিক ডিসি। তার কর্মকাণ্ড প্রশংসনীয়।”

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মঈনুল হাসান বলেন, “অতিরিক্ত সচিব মহোদয়ের নির্দেশ পেয়ে আমি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। রোগীর পরিবারের আর্থিক অসুবিধার কথা জানিয়ে মানবিক কারণে লাশ হস্তান্তরের অনুরোধ করি। তারা সম্মত হন এবং তাৎক্ষণিকভাবে লাশ ও নবজাতক হস্তান্তর করা হয়। এই উদ্যোগের কৃতিত্ব প্রথমেই নারায়ণগঞ্জের জেলা প্রশাসক( ডিসি) সাহেবের।”

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞা বলেন, এ “ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। যেহেতু বিষয়টি আমার দায়িত্বপূর্ণ জেলার বাইরে ঘটেছে, তাই আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি স্যারকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানাই। বাকি সব ব্যবস্থাপনা করেছেন শেখ মোমেনা মনি স্যার এবং ডা. মঈনুল হাসান মহোদয়।”

তিনি আরও বলেন, “পিংকি রাজবাড়ী জেলার সন্তান। আমি সেখানে দুই মাস জেলা প্রশাসক(ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছি। রাজবাড়ীর মানুষের আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছল নয়, তা আমি কাছ থেকে দেখেছি। দায়িত্বের বাইরে হলেও মানবিক কাজ করে যে আত্মিক প্রশান্তি পাওয়া যায়, তা কোটি টাকা খরচ করেও পাওয়া সম্ভব নয়।

পিংকির পিতা রিংকু শরীফ বলেন, “আমার মেয়ের নবজাতক কন্যাও রাতে মৃত্যু বরন করেছে। মা ও মেয়েকে একসঙ্গে দাফন করেছি গ্রামের বাড়ি কালুখালিতে। জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম, অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি এবং ডা. মঈনুল হাসানের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। তারা কেউ আমাকে চিনতেন না, তবুও মানবিক কারণে পাশে দাঁড়িয়েছেন। তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের ভালো রাখেন।”

 

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...