শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

না’গঞ্জে পরকীয়ার জেরে হত্যাযজ্ঞ, লাশ গুম করতে হেক্সো ব্লেড দিয়ে দু’পা বিচ্ছিন্ন

 

নারায়ণগঞ্জে ড্রামের ভেতরে দু’পা বিচ্ছিন্ন অর্ধগলিত যুবকের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার-৭.! লাশ গুম করতে হেক্সো ব্লেড দিয়ে দুই পা আলাদা করা হয়, দেহের বাকী অংশ পলিথিনে মুড়িয়ে ড্রামে ভরে পৃথক স্থানে ফেলে দেয়া হয়..!

 

 

 বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচরে একটি পরিত্যক্ত জায়গায় প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে দু’পা বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহটি উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ।

সেই সাথে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৭ অক্টোবর দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করেছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। মূলত আর্থিক ও পরকীয়া প্রেমের কারণেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে জানিয়েছেন তিনি।

এর আগে গত ৭ অক্টোবর নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত জায়গায় প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে মো. নয়ন (৪৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।জানা গেছে, নিহত মো. নয়ন (৪৯) নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি এলাকার মো. সালামের ছেলে।

পরে এ ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নিহতের দ্বিতীয় স্ত্রী সাবিনা (৪০), তার দুই মেয়ে সুমনা (২০), সানজিদা (১৮), পরকিয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল (৪৫), চয়ন (৩৮), মানিক (৩২) ও জুয়েল (৩০)।

পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, হত্যাকাণ্ডের পর লাশ গোপন করা জন্য হেক্সো ব্লেড দিয়ে দু’পা বিচ্ছিন্ন করে তোষকে মুড়িয়ে প্লাস্টিক দিয়ে প্যাঁচিয়ে বস্তায় ভরে পৃথক স্থানে ফেলে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা প্রত্যেকে হত্যাকান্ডের ঘটনার বিষয়ে জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে। আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত সুমাইয়া ও সানজিদাকে দুই দিনের এবং বাকিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...