শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জে শালিসের নামে হাতুড়িপেটায় আলমগীর হত্যাকান্ড, গ্রেপ্তার-২

 

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন সালেহনগর বারইপাড়া এলাকায় বিচার সালিশের নামে হাতুড়ি পেটায় নিহত আলমগীর হোসেন (৪৬) হত্যা মামলার দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ।

মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংস্থাটির পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

গ্রেফতারকৃতরা হলেন মামলার ৫ নং আসামি মোঃ জুয়েল (৩৬) এবং ১৮ নং আসামি আকিব ইবনে রাতুল (৩০)।

এসময় তিনি জানান, গ্রেফতারকৃত জুয়েল বন্দর এলাকায় বাচ্চাদের পোশাক ব্যবসা করতেন। ব্যবসার সূত্র ধরে নিহত আলমগীর হোসেন ও তার ছেলে মুন্নার কাছ থেকে তিনি বেশ কিছু টাকা ধার নেন। পরবর্তীতে টাকা পরিশোধ না করায় দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।ঘটনার এক সপ্তাহ আগে আলমগীর জুয়েলের একটি মোটরসাইকেল তার বাসায় আটকে রাখেন। এর জের ধরে গত ৩ অক্টোবর বিকেলে পারভেজ নামের এক ব্যক্তির গ্যারেজে সালিশ বসে। কিন্তু আলমগীর সালিশে না গেলে, আসামি জুয়েলের নির্দেশে সহযোগীরা তাকে ধরে গ্যারেজে নিয়ে যায়। সেখানে আলমগীর ও তার ছেলে পাওনা টাকা চাইলে আসামিরা ক্ষিপ্ত হয়ে হাতুড়ি ও এসএস পাইপ দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।

গুরুতর আহত অবস্থায় আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর তিনি মারা যান।

এর পরবর্তীতে পিবিআই নারায়ণগঞ্জ জেলা মামলাটি ৬ অক্টোবর স্ব-উদ্যোগে অধিগ্রহণ করে এবং একই রাতে নারায়ণগঞ্জসহ আশপাশের জেলায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী জুয়েল ও তার সহযোগী আকিব ইবনে রাতুলকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আকিব হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে জানায়, আসামি জুয়েলের পরিকল্পনা ও নির্দেশেই এ নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...