শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

প্রতিবন্ধী শিশুদের মূখে হাসি ফোটাতে ফূল-চকলেট নিয়ে হাজির হলেন জেলা প্রশাসক

 

 

বিশেষ প্রতিবেদক।।

 

প্রতিবন্ধী শিশুদের মূখে হাসি ফোটাতে ফূল চকলেট নিয়ে হাজির হলেন জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞা।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়ক এলাকার সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শনে প্রতিবন্ধী শিশুদের জন্য এ-সব উপহার সামগ্রী নিয়ে যান।

এসময় মানবিক জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমি বিশ্বাস করি চ্যালেঞ্জ শিশুরা কখনও আমাদের সমাজে বোঝা নয়। তারা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তারা একদিন আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা যদি তাদের যে সেক্টরে আগ্রহ আছে সেই সেক্টরে কাজ করার সুযোগ করে দিতে পারি তারা সে সেক্টরে অনেক ভালো করবে। আমরা তাদের পাশে আছি।

এদিন তিনি নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে প্রতিবন্ধী শিশুদের জন্য ফুল, চকলেট ও মিষ্টি নিয়ে যান। শিশুরা তাকে পেশে খুশিতে আনন্দে উল্লাসে মেতে উঠেন।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আরও বলেন, যে পরিবারে চ্যালেঞ্জ শিশু আছে তাদের প্রতিদিন কি পরিমাণ কষ্ট করতে হয় কতটা চ্যালেঞ্জিং সময় পার করতে হয় একমাত্র সে পরিবারে সদস্যরাই উপলব্দি করতে পারেন। চ্যালেঞ্জ শিশু যারা আছে তাদের অনেক ক্ষেত্রে অনেক বেশি মেধা। সেই মেধার দিকটা আমাদের বের করে আনতে হবে। আমরা যারা তাদের নিয়ে কাজ করছি তাদের নির্দিষ্ট সেক্টরের মেধা যেন বের করে নিয়ে আসতে পারি সে লক্ষ্যে কাজ করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তাছলিমা শিরিন, সুইড কমিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. শাহনেওয়াজ ও প্রধান শিক্ষক মো. ফজলুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...