শিরোনাম
হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ২ট্রাক চালক নিহত

নিজস্ব প্রতিবেদক।।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর উপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই ট্রাক চালক নিহত হয়েছেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর পৗনে ছয়টার দিকে ঢাকামুখী লেন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কাচপুর হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন।

নিহতরা হলো, রাকিবের(৩৫) বাড়ি রংপুরে। কাছাকাছি বয়সের অপরজনের নাম জানা না গেলেও তার বাড়ি ময়মনসিংহ বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ পরিদর্শক জুলহাস বলেন, তারা দুʼজন একই মালিকের ট্রাক চালান। ঢাকামুখী ২টি ট্রাকের একটি মহাসড়কের উপর বিকল হয়ে পড়লে একটি অপরটি দিয়ে টেনে নিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে ট্রাকটি ঢাকামুখী লেনের সড়ক বিভাজকে আটকে যায়। এরপরই দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করছে পুলিশে।

ধারনা করা হচ্ছে, ভোর চারটা থেকে পৌনে ছয়টার মধ্যে যেকোনো সময় এ দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে। পুলিশ মরদেহ দুʼটি উদ্ধার করেছে। তবে ব্রিজের উপরেই ছিল ট্রাক দুʼটি। কাঁচপুর ব্রিজের যে অংশে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তবে ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে তা তদন্ত করছে পুলিশ।”এ ঘটনায় দ্রুততম সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...