শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

হাসপাতালে উন্নত চিকিৎসার মাধ্যমে মানুষের আস্তা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য: ডিসি 

 

 

ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে রবিবার থেকে পাওয়া যাবে ’সিবিসি’ ও ’ইসিজি’ সেবা..!

 

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সেল কাউন্টার (সিবিসি) ও পোর্টেবল ইসিজি মেশিন।যার মাধ্যমে রক্ত পরীক্ষা ও হার্টের জরুরি ইসিজি সেবা এখন থেকে আরও দ্রুত ও নির্ভুলভাবে পরিক্ষা করা যাবে।এর আগে হাসপাতালে রক্ত পরীক্ষা সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন করা হতো এছাড়া হার্টের রোগীদের জন্য কোনো পোর্টেবল ইসিজি মেশিনও ছিল না।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় “গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্দ্যোগে জেলা সিভিল সার্জনের উপস্থিতিতে ভিক্টোরিয়া হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই দুটি অত্যাধুনিক যন্ত্র হস্তান্তর করেন জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। পরে তিনি কর্মরত চিকিৎসকদের সঙ্গে মত বিনিময় করেন।

সভায় জেলা প্রশাসক(ডিসি) বলেন, একটি সুস্থ জাতি গঠনের জন্য মানুষের মানসিক ও শারীরিক সুস্থতা দুটোই সমানভাবে প্রয়োজন। নারায়ণগঞ্জের কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভিক্টোরিয়া হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানে প্রতিদিন হাজারো মানুষ চিকিৎসা সেবা নিচ্ছেন।

তিনি আরও বলেন, “‘সিবিসি’ বা ‘কমপ্লিট ব্লাড কাউন্ট’ মেশিনের মাধ্যমে হিমোগ্লোবিন, রেড ও হোয়াইট ব্লাড সেল, প্লেটলেট কাউন্টসহ ডেঙ্গু শনাক্তের গুরুত্বপূর্ণ পরীক্ষা করা সম্ভব হবে।

আগামী রোববার থেকে এই মেশিনের পুরোপুরি কার্যক্রম শুরু হবে। পাশাপাশি হার্টের রোগীদের জন্য দুটি পোর্টেবল ইসিজি মেশিনও দেওয়া হয়েছে।

ডিসি আরও যোগ করেন, হাসপাতালে সরাসরি উন্নত চিকিৎসা হয় এমন আস্থা মানুষের মধ্যে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। সেই উদ্দেশ্যে জেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে এই দুটি আধুনিক মেশিন প্রদান করা হয়েছে।

ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম বলেন, “আগে এখানে অটোমেটিক সিবিসি মেশিন ছিল না। এখন আমরা আরও নির্ভুলভাবে প্লেটলেট কাউন্টসহ বিভিন্ন রক্ত পরিক্ষা করতে পারব। বিশেষ করে ডেঙ্গু রোগীদের চিকিৎসা আরও উন্নত হবে। এছাড়াও গুরুতর হার্টের রোগীদের নিচে নামানো ছাড়াই পোর্টেবল ইসিজি মেশিনের মাধ্যমে সরাসরি তাদের কাছে গিয়ে পরীক্ষা করা যাবে।

জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক, নাঈমা ইসলাম প্রমুখ।পরে জেলা প্রশাসক(ডিসি) হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের খোঁজখবর নেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...