শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ; একই পরিবারের দগ্ধ-৪

 

অনলাইন ডেস্ক।।

 

রাজধানী ঢাকার অদূরে যাত্রাবাড়ীতে একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৪ জন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন।

গতকাল শুক্রবার( ১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ধলপুরের বউবাজার লিচুবাগান মসজিদের পাশের একটি বহুতল ভবনের ৭ম তলায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মো. তুহিন হোসেন (৩৮), তাঁর স্ত্রী ইবা আক্তার (৩০) এবং দুই সন্তান তাওহীদ (৭) ও তানভীর (৯)। দগ্ধদের রাতেই আশপাশের ভাড়াটিয়ারা দ্রুততম সময়ে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে দগ্ধ ৪ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

 

জানা গেছে, দগ্ধ গৃহকর্তা তুহিন হোসেন রাজধানীর মতিঝিলের মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং এর দোকানে কাজ করেন। তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।
এ ঘটনায় দগ্ধ ৪ জনই চিকিৎসাধীন থাকলেও তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলে হাসপাতাল একাধিক সূত্রে জানা গেছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...