শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০

রাজধানীতে অনাবিল বাসে নারী যাত্রীকে শ্লীলতাহানি, চালক-হেলপার আটক

 

 

ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরা ব্রিজের ওপর অনাবিল পরিবহন নামে একটি বাসে নারী যাত্রীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে বাসের চালক ও হেলপারকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।
‎
‎সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টায় রামপুরা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টঙ্গী স্টেশন রোড থেকে মেরুল বাড্ডার উদ্দেশে দুই নারী যাত্রী অনাবিল বাসে ওঠেন। নামার সময় ব্যাগ খুঁজে না পেয়ে তারা বাসের চালক ও হেলপারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে বাসের চালক ও হেলপার ওই নারীকে শ্লীলতাহানি ও মারধর করেন।

ওই সময় বাসে থাকা অন্যান্য যাত্রী ও স্থানীয়রা চালক এবং হেলপারকে ধরে মারধর করে আটক রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
‎
‎হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম উল্লাহ বলেন, আমরা খবর পেয়ে রামপুরা ব্রিজের ওপর থেকে চালক ও হেলপারকে আটক করেছি। ভুক্তভোগী নারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, স্থানীয়রা বাসের চালক ও হেলপারকে ঘিরে ফেলে মব সৃষ্টি করার চেষ্টা করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আমরা তাদের পুলিশ হেফাজতে নিয়ে আসি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...