শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

নিজস্ব সংবাদদাতা:
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নগরীতে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতে এর সভাপতি ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এর চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ্ এর নেতৃত্বে একটি বিশাল র‌্যালী অনুষ্ঠিত হয়।
নগরীর নিতাইগঞ্জের বাইতুল ইজ্জত জামে মসজিদের সংলগ্ন হতে র‌্যালীটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে র‌্যালীটি শেষ হয়।
সৈয়দ বাহাদুর শাহ্ বলেন- সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাম্প্রদায়িক সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। চারিদিক চলমান মব বন্ধ করতে হবে।
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে পায়ে হেঁটে ও যানবাহনে করে স্বতঃস্ফূর্তভাবে মুসল্লীরা ও-ই  র‌্যালীতে অংশগ্রহণ করেন। পরে বিশ্ব নবীর জীবনী নিয়ে আলোচনা, দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাতে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী আল আবেদী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল হাসান লিংকন, নারায়ণগঞ্জ জেলা জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সভাপতি মোঃ হাবীবুর রহমান সহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...