শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু

না’গঞ্জের বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার সচিব

 

 

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তিনি এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন আইকনিক কেবল-স্টেইড কদম রসুল সেতু এবং জাইকার সহায়তায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন(নাসিক) বাস্তবায়িত জালকুড়ি স্যানিটারি ল্যান্ডফিল উন্নয়ন প্রকল্পসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের সার্বিক অবস্থা ঘুরে দেখেন।

এ সময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন টেক্সাস বিশ্ববিদ্যালয়, আরলিংটনের সলিড ওয়েস্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শহীদাত হোসেন। এসময় তিনি টেকসই বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতামত প্রদান করেন।

জেলার উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে সচিব আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ব্যবস্থাপনা, লিচেট ট্রিটমেন্ট, কম্পোস্টিং, এরোবিক ডাইজেশন, বায়োগ্যাস উৎপাদন, প্লাস্টিক দিয়ে সড়ক নির্মাণসহ বিভিন্ন পুনর্ব্যবহারযোগ্য কর্মকান্ডের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন দ্রুত বর্ধনশীল টেকসই উন্নয়নের জন্য আন্তঃবিভাগীয় সমন্বয় প্রয়োজন।

 

জেলা প্রশাসকের(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সমন্বয়ের আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের(নাসিক) প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ সরকারি কর্মকর্তাগন।

 

জেলার উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সার্কিট হাউজে জেলা প্রশাসকের(ডিসি) গত আট মাসের সার্বিক কার্যক্রম, বিশেষ করে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি ও গ্রিন আমব্রেলা উদ্যোগের নানান কর্মকান্ডের বিস্তারিত তুলে ধরেন। এসময় সচিব ডিসির সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে পূর্ণঙ্গ সহযোগিতার আশ্বাস দেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে সার্কিট হাউজ প্রাঙ্গণে একটি নারিকেল গাছের চারা রোপণ করে সচিব ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচিকে স্বাগত জানান।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...