শিরোনাম
হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনায় ভাইয়ের ‘দাঁ’ এর কোপে ভাই খু*ন

 

 

সোনারগাঁও(নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের দাঁ এর আঘাতে ওমর ফারুক খোকা (৩৫) নামের এক যুবক খুন হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার মোগরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক মোগরাপাড়ার আলাপদী এলাকার মৃত জাহের আলীর ছেলে। অভিযুক্ত ব্যক্তি তারই মেজো ভাই আক্তার হোসেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে নিজেদের গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে খোকা ও তার মেজো ভাই আক্তার হোসেনের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে আক্তার হোসেন দাঁ এর কোপে খোকা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, “ডাব পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে আক্তার হোসেন তার ছোট ভাই খোকাকে দাঁ দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...